
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান লন্ডন সফর শেষে দেশে ফিরলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পৌর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
সম্প্রতি তার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পৌর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা একত্রিত হয়ে তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। এ সময় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অলিউর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার পৌর বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দলের কার্যক্রমে নতুন গতি আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় পৌর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন।
Reporter Name 


















