
হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) আমতলী বন্দরের ফুডল্যান্ডে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুর রউফ রুবেল।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য মোহসিন, সাংবাদিক সুমন, সাংবাদিক সাজু মিয়া, পল্লী প্রাণি প্রাথমিক চিকিৎসক আব্দু মান্নানসহ আব্দুর রহিম, আসাদুল্লাহ, মিজানুর, আবুল খায়ের, শাহান প্রমুখ।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 


















