বাংলাদেশ ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাই নুনুজ বাজারে লেবার শ্রমিকদের মাঝে সেমাই-চিনি বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩০ Time View

হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের কালাই উপজেলার নুনুজ ত্রিমহিনীহাট ও বাজার লেবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় আহত ও অসুস্থ শ্রমিক সরদার মোঃ আলহাজ চিকিৎসার সকল ব্যয় সংগঠনের পক্ষ থেকে বহন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় নুনুজ বাজার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মামুনুর রশিদ মামুন সরকার। তিনি শ্রমিকদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের কল্যাণে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুনুজ বাজার লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মফিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি মনজুরুল আলম, সহ-সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবির হোসেন, সদস্য মোঃ লিটন সরকার, মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ রাজু হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালাই নুনুজ বাজারে লেবার শ্রমিকদের মাঝে সেমাই-চিনি বিতরণ

Update Time : ০৪:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬