বাংলাদেশ ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১০নং মোতাহার নগর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন: শামীম আহম্মেদ

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৬৪ Time View

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমোহন উপজেলার ১০ নং মোতাহার নগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং নাগরিক যুব ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শামীম আহম্মেদ হাওলাদার ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক এই কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত ঈদের তাৎপর্য। ঈদ আমাদের শিখায় একে অপরের পাশে দাঁড়াতে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে। তাই সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সকলের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে জনগণের ভালোবাসা ও সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বদা কাজ করে যেতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও তিনি বলেন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। ঈদের এই পবিত্র সময়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

সবশেষে তিনি বলেন, “ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ।” পাশাপাশি তিনি সকলকে নিরাপদ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

১০নং মোতাহার নগর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন: শামীম আহম্মেদ

Update Time : ০৪:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬