
মহসিন আলম মুহিন
এসেছিলে মহান প্রভুর হুকুমে রহমত-মাগফেরাত- নাজাতের বার্তা দিয়ে,
আমল, আখলাক, তেলাওয়াত সহ-সওয়াবের অফুরন্ত ভান্ডার নিয়ে।।
জুমাতুল বিদা, পাশাপাশি শওয়ালের চাঁদের আগমনী বারতা,
জানিয়ে দেয় তোমার বিদায়, রবের বিধান, নেই তোমায় ধরে রাখার ক্ষমতা।।
শেষ রাতে নামাজ, সেহরিতে উঠার মজা এবং কত সাধ যে দিলে,
সারাদিন রোজাবস্থায় কেমনে ভালোর মাঝে চলা-বসবাস সবই তুমি শিক্ষা দিলে।।
দিনরাত কাজের ফাঁকে ফাঁকে কোরআন মজিদ পড়া,
তাসবিহ তাহলিল, ইফতারে নানা আয়োজন রোজাদারের কদর করা।।
রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির বিশ রাকাত নামাজ পড়া,
হাফেজের কণ্ঠে তেলাওয়াত শোনা হরবস্থায় জিকির আসগার করা।।,
এত্তেকাফ, শবেকদর, দান সদকা, পরোপকার,
যাকাত প্রদান, ফিতরা আদায়, শেখালে সৎ ব্যবহার,
আল্লাহর হক, বান্দার হক, প্রতিটি এবাদতে মজা আর মজা দিনগুলো চমৎকার।।
রমাদান নিয়ে এলে তুমি, মহান প্রভুর দেওয়া, কত-না তোহফা, কত-না সুন্দর সুন্দর সময়ের উপহার,
মোরা নাদান, অবুঝ, তোমাকে পেয়েও পারিনি পাপ মোচন করতে! করি নাই সময়ের সঠিক ব্যবহার।।
আজিকে তোমার বিদায়ের পালা, শওয়ালের চাঁদ উঁকি দেয় উঠিবে ধরায়,
তুমি চলে যাবে এ-বছরে, আসছে বছর বেঁচে থাকলে আবার পাবো যে তোমায়।।
হৃদয় ভারাক্রান্ত, নয়নের জল পড়ে, মন কাঁদে বারেবার,
যদিও খাতির যত্ন, আদর-কদর, করতে পারি নাই যতটুকু ছিলো দরকার,
আজিকে বিদায় বেলা তোমাকে স্মরণ করি, ‘মাসের স্মৃতিগুলো কাঁদায় যে বারংবার।।
হে মহান প্রভু দয়াময় ফরিয়াদ জানাই তোমারই দরবারে,
রমজানের অসিলায় মাফ করে দাও, ক্ষমা করে দাও আমাদেরে।।
পারিনি যতটুকু হুকুম ছিলো রোজার হক, রমজানকে মর্যাদা দানিবার,
তবুও নিরাশ হইনা হে মহান প্রভু তুমি যে গফুর- গাফফার।।
আল্লাহুমা ইন্নাকা আফুঊন তুহিব্বুল আফও ফাফু আন্নি,
তুমি মহান, তুমি মহিয়ান তোমাকেই মোরা রব জানি।।
মহান মর্যাদার মাস রমাদানের উসিলায় আগামীর সব ভালো করো দান,
বিধর্মীদের রক্তচক্ষু ও জুলুম থেকে
মুক্তি দাও হে আমাদের মনিব, হে রহিম, হে রহমান।।
রমজান যায় চলে যায়, তাই মনে কাঁদে বারেবারে হায় হায়,
নতুন চাঁদের আগাম খবরে প্রাণের মাঝে আনন্দ এসে দোলা দেয়।।
নেক হায়াৎ দান করো হে আল্লাহ আমাদেরকে-
আগামী বছর পৌঁছে দিও বরকতময় রমজানে,
বেশী বেশী সকল হুকুম পালন করতে তাওফিক দান করো নিজগুণে।।
আজিকে “হে রমাদান”-বিদায় জানাই তোমাকে-অশ্রু ভরা দু’টি আঁখি,
ফরিয়াদ জানাই-“হে মহান প্রভু”-আগামী’ রমজানে পৌঁছে দিও রহমত-নাজাত-মাগফেরাতের আঙ্গিনায়-এই আশা মনে রাখি।।
সুন্দরের জয় হোক
# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















