বাংলাদেশ ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৪৫ Time View

স্টাফ রিপোর্টার: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার হাটপাড় গাজী বাড়িতে সহকারী সচিবের বাসায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শাহরাস্তির কৃতি সন্তান শাহরিয়ার পামির মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিযুক্ত হওয়ায় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শাহরাস্তি প্রেসক্লাব তথা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সরকারের উন্নয়নমূলক কাজ ও সঠিক তথা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান শাহরিয়ার পামির। প্রেসক্লাব নেতৃবৃন্দ শাহরাস্তি উপজেলার উন্নয়নে বর্তমান সরকারের সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গনমাধ্যমের পাশে থাকার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মীর হেলাল, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ ও সহযোগী সদস্য হানিফ মিয়াজী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

Update Time : ০৫:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬