
স্টাফ রিপোর্টার: বর্তমান সময়ের নানা সমালোচনা, তোষামোদ ও সুবিধাবাদিতার ভিড়ে ব্যতিক্রমী অবস্থান তৈরি করেছেন সাংবাদিক আশাহীদ আলী আশা। নিজেকে ‘প্রতিবাদী গণমাধ্যম কর্মী’ হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন সত্য প্রকাশই তার একমাত্র লক্ষ্য।
তার ভাষ্য অনুযায়ী, তিনি কখনো চামচামি করে পরিচিতি গড়ে তোলেননি; বরং সত্যভিত্তিক লেখনির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি বলেন, “আমার কলম কারো দালালি করে না, ক্ষমতার ভয়ও পায় না। ভুল ও অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় লিখি, সে যেই হোক না কেন।”
সাংবাদিক আশাহীদ আলী আশা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা, প্রশাসনের তোষামোদ কিংবা পদ-পদবীর লোভ তাকে প্রভাবিত করতে পারে না। সরকারি অনুষ্ঠান কিংবা প্রভাবশালীদের খুশি করতে অংশ নেওয়ার প্রবণতা থেকেও তিনি নিজেকে দূরে রাখেন।
তিনি স্পষ্ট করে বলেন, “আমি বিক্রি হই না, আমি মাথা নত করি না। সাংবাদিকতা আমার কাছে কোনো চাকরি নয় এটি আমার বিবেক, দায়িত্ব ও সংগ্রামের জায়গা।”
জীবনের অনিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ আছি, কাল নাও থাকতে পারি; তবে শেষ সময় পর্যন্ত যেন সত্যের পক্ষে লড়াই করে যেতে পারি, সেটাই আমার প্রত্যাশা।”
সংশ্লিষ্ট মহলের মতে, বর্তমান প্রেক্ষাপটে এমন অবস্থান একজন সাংবাদিকের জন্য যেমন সাহসিকতার পরিচয় বহন করে, তেমনি এটি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকারও প্রতিফলন।
Reporter Name 


















