বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষ্ঠা ও সেবার স্বীকৃতি: মেহেদী হাসান এখন সিনিয়র সহকারী সচিব

  • Reporter Name
  • Update Time : ০৯:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১১৯ Time View

তানজিল হোসেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব (ষষ্ঠ গ্রেড) হয়েছেন। বর্তমানে তিনি বরিশালের গৌরনদী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, প্রশাসন ক্যাডারে এটি তার প্রথম পদোন্নতি। কর্মজীবনের শুরু থেকেই নিষ্ঠা, দায়িত্বশীলতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কর্মক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। বোরহানউদ্দিনে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখে তিনি স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।

পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে মেহেদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “আলহামদুলিল্লাহ! সিনিয়র সহকারী সচিব (ষষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেলাম। প্রশাসন ক্যাডারে এটি আমার প্রথম পদোন্নতি। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া প্রার্থনা করছি।”

তার এ সাফল্যে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে ভোলা ও বোরহানউদ্দিন উপজেলার মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা বাসী তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নিষ্ঠা ও সেবার স্বীকৃতি: মেহেদী হাসান এখন সিনিয়র সহকারী সচিব

Update Time : ০৯:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬