বাংলাদেশ ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ।

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৮২ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন কালিগঞ্জ ঝিনাইদহ,: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতে উৎসাহ দিতে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য জনাব মাওলানা মোঃ আবু তালিব (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল্লাহ আল ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুব আলম রনি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব আব্দুল হক মোল্লা এবং সেক্রেটারি মাওলানা ওলিয়ার রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কৃষকদের মাঝে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে এবং পাট চাষে আগ্রহ বাড়াবে। তারা আরও বলেন, পাট দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষে উপস্থিত কৃষকদের মাঝে শান্তিপূর্ণভাবে পাটবীজ ও সার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ।

Update Time : ০৬:২৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬