বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক আলালের নামে মিথ্যা অপপ্রচার

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ২৮ Time View

ষ্টাফ রিপোটার।। নবীগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি সত্য ঘটনা ও তথ্যসমৃদ্ধ সংবাদ প্রকাশের জেরে স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ আলাল মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করা এই সাংবাদিকের সম্মানহানি করতে কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে নোংরা ভাষা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ঘটনার সূত্রপাত হয় গত কয়েকদিন আগে, যখন নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের আব্দা গ্রামের একটি চাঞ্চল্যকর ঘটনা জনসমুক্ষে আসে। জানা যায়, সুনামগঞ্জ জেলার এক যুবকের সাথে উক্ত গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পবিত্র ঈদের দিন ওই যুবক তরুণীর বাড়িতে এসে দুই দিন অবস্থান করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা ঘরে থাকা অবস্থায় ওই যুবককে আটক করে এবং ঘটনার সত্যতা পেয়ে স্থানীয়রা ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি প্রচার করেন। সাংবাদিকতার নৈতিক দায়বদ্ধতা থেকে মোঃ আলাল মিয়া সংশ্লিষ্ট পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করে এবং ঘটনার বিস্তারিত তথ্য ও ভিডিওর সত্যতা যাচাই করে তা জনস্বার্থে প্রচার করেন। মূলত এরপর থেকেই একটি বিশেষ মহল ক্ষিপ্ত হয়ে তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার নেশায় মেতে ওঠে।

বর্তমানে বিভিন্ন ফেইক আইডি ব্যবহার করে তার ছবিসহ অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হচ্ছে, যা একজন গণমাধ্যমকর্মীর জন্য মানহানিকর এবং স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। মোঃ আলাল মিয়া দীর্ঘ সময় ধরে হবিগঞ্জের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক প্রভাকর’-এর নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করছেন। পাশাপাশি তার পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ‘BNN NEWS’ এলাকায় সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং সত্য ধামাচাপা দিতেই মূলত এই অপপ্রচার চালানো হচ্ছে বলে সচেতন মহল মনে করছে।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক মোঃ আলাল মিয়া বলেন, “সাংবাদিকতা একটি পবিত্র পেশা। আমি সবসময় সত্যের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে লিখে আসছি। একটি বিশেষ মহল আমার অগ্রযাত্রাকে থামিয়ে দিতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে নোংরা খেলায় মেতেছে। আমি ইতিমধ্যে এই অপপ্রচারকারী আইডিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি এবং প্রশাসনের কাছে এই সাইবার অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” এলাকাবাসী ও সুধী সমাজও এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে আর কোনো গণমাধ্যমকর্মীকে এমন হেনস্থার শিকার হতে না হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক আলালের নামে মিথ্যা অপপ্রচার

Update Time : ০৭:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬