বাংলাদেশ ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬২ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর দেশপ্রেমের দৃপ্ত শপথে রংপুরের কাউনিয়ায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য ও সুশৃঙ্খল কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

ভোর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। এরপর উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার চত্বর ফুলে ফুলে ভরিয়ে তোলে।

সকাল ৯টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশৃঙ্খল কুচকাওয়াজ ও চোখধাঁধানো শারীরিক কসরত প্রদর্শন করে। তাদের দেশপ্রেমমূলক এই উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

দিবসটি উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এসময় তাঁদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকার। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

Update Time : ০৫:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬