বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৮৬ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশন থেকে আনুমানিক ৪৫০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় রেললাইনের উপর থাকা ওই যুবতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবতীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে।

এ বিষয়ে রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি যুবতীর পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। দুর্ঘটনাটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু

Update Time : ০৩:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬