
মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার শাখা অফিস উদ্বোধন করা হয়। দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি মোঃ রিদয় হোসেন এবং মোকামতলা প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর সার্বিক প্রচেষ্টাই এই অফিস উদ্বোধন করা হয়। দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার মহাস্থান শাখা অফিস উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুল আলম মিলন (সাবেক অতিরিক্ত ডিআইজি) বাংলাদেশ পুলিশ। প্রধান অতিথি তার বক্তৃতায় সাংবাদিকদের সমাজের তৃতীয় চোখ হিসাবে অভির্ভূত করেন। তিনি বলেন অনেক সময় দেখা যায় সাংবাদিকেরা তড়িৎ ঘড়িৎ নিউজ করতে গিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন না।
যার ফলে দেখা যায় সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করার ফলে অনেকে আর্থিক সামাজিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন সংবাদ পরিবেশন করার জন্য তড়িৎ ঘড়িৎ না করে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের দায়িত্ব। তিনি আরো বলেন সাংবাদিকদের কারো ব্যক্তি স্বার্থে কাজ না করে দেশের বৃহৎ স্বার্থে সত্য এবং ন্যয়নিষ্ঠ সংবাদ তুলে ধরা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তাহেরুল ইসলাম। তিনি বলেন সাংবাদিকদের উচিত সমাজের বাস্তব চিত্র তুলে ধরা।তথ্য সংগ্রহের ক্ষেত্রে আরো সচেতন হয়ে সংবাদ পরিবেশন করা যেন প্রকাশিত সংবাদের গ্রহণযোগ্যতা থাকে।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনিছুর রহমান মিঠু।তিনি বলেন তরুণ প্রজন্ম সাংবাদিকতার দিকে ধাবিত হচ্ছে এটা খুব ভালো দিক। কিন্তু সংবাদ প্রকাশের এর জন্য তথ্য সংগ্রহের গুরুত্ব দিতে হবে যাতে করে প্রকৃত ঘটনা উপস্থাপন করা যায়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন, মামুনুর রশিদ মামুন মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, সাধারণ সম্পাদক এস আই সুমন, প্রচার সম্পাদক আব্দুল বারী,নির্বাহী সদস্য আমিনুল ইসলাম,আব্দুল হান্নান টগর,শহিদুল ইসলাম স্বাধীন, সিনিয়র সাংবাদিক ফেরদৌস আলম, আমিনুল ইসলাম আকন্দ,বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম,মোজাফফর রহমান, সহ পত্রিকার বিভিন্ন এলাকার প্রতিনিধিগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ।
Reporter Name 


















