
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- ও মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর মাজার জিয়ারত করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশনের সভাপতি মোঃ জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ বাবল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জিয়ারতের সময় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
নেতাকর্মীরা বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গঠনে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করা জরুরি। বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশের উন্নয়ন শুরু হয়েছে । সামনের দিনে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Reporter Name 


















