বাংলাদেশ ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাট-পত্নীতলায় ১০ লক্ষ টাকার সরকারি নগদ অর্থ বিতরণ 

  • Reporter Name
  • Update Time : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৪৮ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত নগদ অর্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে।

২৭ মার্চ (শুক্রবার) সকাল ৯ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে নওগাঁ-২ আসনে জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসন ভিত্তিক বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার মধ্যে ধামইরহাট উপজেলায় ২ শতাধিক অসহায় ও দুঃস্থ’দের মাঝে ৪ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর আগে পত্নীতলা উপজেলায় প্রায় ৩ শত অসহায় ও দুঃস্থ’ নারী -পুরুষের মাঝে ৫ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, নওগাঁ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ মুসাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ধামইরহাট-পত্নীতলায় ১০ লক্ষ টাকার সরকারি নগদ অর্থ বিতরণ 

Update Time : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬