
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার (২৮ মার্চ রাতে ভাঙ্গা থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মামুন খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম নুরপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তা উপর থেকে মোঃ দ্বীন ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,
, আটককৃত ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত দ্বীন ইসলাম ভাঙ্গা উপজেলার ঘারুয়া দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মৃত শেখ রাজেক ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
Reporter Name 


















