
ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: কালীগঞ্জ মোস্তফা আবাসিক হোটেল থেকে মাদক সেবনের অপরাধে থানা পুলিশ একজন নারী ও তিনজন পুরুষকে আটক করে। পরবর্তীতে থানায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মো রাশেদ মন্ডল, মনিরুজ্জামান এবং ফারজানা আক্তার রিতা নামের তিনজনের প্রত্যেককে দুই মাসের কা/রা দ/ন্ড ও ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় আটক কলেজ শিক্ষার্থী আবাসিক হোটেলে অভিযুক্তদের সাথে থাকলেও মাদক সেবনে জড়িত না থাকায় ওসি তদন্তর কক্ষে (অনেকটা গোপনে) আটকে রাখা হয়। পরবর্তীতে ৩ জনকে জেলে প্রেরণ করা হয়। এবং কলেজ শিক্ষার্থীকে তার পিতার হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন।
Reporter Name 


















