বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের টেকনাফে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগে মামলা: কারাগারে ভুক্তভোগীর স্বামী

  • Reporter Name
  • Update Time : ১২:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১০২ Time View

স্টাফ রিপোর্টার আমিন কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাবির ছড়া এলাকায় ৩ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত ওলি আহাম্মদের পুত্রবধূ মো. তৈয়বের স্ত্রী সাহারা খাতুন প্রায় চার বছর আগে উক্ত জমিটি ক্রয় করেন। তবে সম্প্রতি ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন ওলি আহাম্মদের ছেলে ছৈয়দ কাশিম ও তার স্ত্রী ছেনুয়ারা বেগম।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমিতে গেলে গত ৩১ ডিসেম্বর তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তা উপেক্ষা করে ছেনুয়ারা বেগম কক্সবাজার ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে মো. তৈয়ব বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে। এছাড়া মামলায় নিরীহ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত অন্যান্যরা হলেন— বাকী আলি আহাম্মদ, আলী হোসেন ও সাহারা খাতুন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমিটি দীর্ঘদিন ধরে সাহারা খাতুনের দখলে ছিল। তারা আরও অভিযোগ করেন, সাহারা খাতুন জমিতে গেলে উল্টো তার ওপর হামলা চালিয়ে পরে মামলা করা হয়েছে।

এদিকে, ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কক্সবাজারের টেকনাফে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগে মামলা: কারাগারে ভুক্তভোগীর স্বামী

Update Time : ১২:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬