
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ভাঙ্গা, ফরিদপুর: রবিবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও ইলিশ পরিবহন গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিল মাইক্রোবাসটি। চুমুরদী ইউনিয়নের বেসুমপুরদী এলাকায় বিপরীত দিক থেকে আসা ইলিশ পরিবহনের গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কথাকাটাকাটির এক পর্যায়ে এর মধ্যে হাতাহাতি ও মারামারিতেও রূপ নেয়।এলাকার স্থানীয়রা এগিয়ে এলে তাদের কে ও হামলা চালায়,
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন জানান, আহতদের মধ্যে দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
Reporter Name 


















