বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩১ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার অধীনে ‘বরিশল ইউনিয়ন’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্মারকে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম সমন্বয় করে আখাউড়া উপজেলার আওতায় নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ সংক্রান্ত ২০১৩ সালের নীতিমালা এবং ২০১৪ সালের পুনর্গঠন সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আখাউড়ায় নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ

Update Time : ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬