
ষ্টাফ রিপোটার। অদ্য ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়ের সভাপতিত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সারোআর আলম, ইনচার্জ ডিবি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
সভার শুরুতে মাননীয় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল সদস্যের সাথে পরিচিত হন এবং হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় তিনি জেলা গোয়েন্দা শাখার সদস্যদের স্বচ্ছতা, নিরপেক্ষতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়া আইনের যথাযথ প্রয়োগ ও কৌশলগত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা গোয়েন্দা শাখাকে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
Reporter Name 


















