
রাজধানীর পুরানা পল্টনের রেংগস্ টাওয়ারস্থ “দি রুফটপ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার”-এ বাংলাদেশ সচিবালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা চাকরিজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তানগণ উপস্থিত ছিলেন, যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ সচিবালয়ের ৫৪টি মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। ইফতার মাহফিলটি এক পর্যায়ে প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব জনাব মোঃ এমরানুল হক। তাঁদের দক্ষ ব্যবস্থাপনায় ইফতার মাহফিলটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ সচিবালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা চাকরিজীবী কল্যাণ পরিষদের মূল লক্ষ্য হলো সচিবালয়কেন্দ্রিক ব্রাহ্মণবাড়িয়াবাসীর বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা প্রদান করা। পাশাপাশি সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা প্রদান করে আসছে এ সংগঠনটি।
উপস্থিত অতিথিরা এই সংগঠনের ঐক্য, আন্তরিকতা এবং দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংগঠনটি আরও সুসংগঠিত হয়ে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দীন নাছিম মোল্লা। তিনি তাঁর বক্তব্যে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ধরনের উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য দোয়া কামনা করেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন তারা যেন নিজ নিজ দায়িত্বে সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।
আহ্বায়ক কমিটি:
*আহ্বায়ক: মোঃ গোলাম মোস্তফা
*সদস্য সচিব: মোঃ এমরানুল হক
*যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ:
মোঃ আনোয়ারুল হক, মোঃ রনি চৌধুরী, মোঃ আবদুল আলীম সরকার, মোঃ ফরহাদ হোসেন, রিয়াজ মোঃ সোহেল, সুমন চন্দ্র দেব, মোঃ আলমাসুর রহমান খান, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মহসিন মিয়া, শেখ নাছির উদ্দীন, মোঃ সোহেল রানা।
শুভেচ্ছান্তে ও ধন্যবাদান্তে
বাংলাদেশ সচিবালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ
(উপদেষ্টা:চ্যানেল টুয়েন্টি সিক্স , দৈনিক বিকাল বার্তা
সিনিয়র যুগ্ম মহাসচিব: বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন
সাধারণ সম্পাদক: বৃহত্তর কুমিল্লা ডিভিশন ইলেকট্রিক্যাল বিজনেস ফাউন্ডেশন
চেয়ারম্যান: বাংলাদেশ ব্যবসায়ী জনকল্যাণ ফাউন্ডেশন
উপদেষ্টা: বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি
মোঃ নাছির উদ্দীন নাছিম মোল্লা)
Reporter Name 


















