বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু, চালক আটক।

  • Reporter Name
  • Update Time : ০২:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৪৬ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে মাটি টানা ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল এবং শ্রেণিতে তার রোল নম্বর ছিল এক।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্কুল থেকে ফিরে বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে পাচশ্রীরামপুরের দিকে যাচ্ছিল সে। এ সময় একটি মাটি টানা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরের চালককে আটক করে।

গ্রামবাসীরা জানান, সড়কের উপর ভুট্টা শুকাতে দেওয়ার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, আর ঘটছে এমন দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

মোস্তাফিজুর ছিল তার বাবা-মায়ের ছোট ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

এদিকে, স্থানীয়রা দ্রুত সড়ক ব্যবস্থাপনা ঠিক করা এবং ট্রাক্টর চলাচলে নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু, চালক আটক।

Update Time : ০২:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬