বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় অটো ভ্যানের চাপায় প্রাণ গেল ৬বছর এক শিশুর

  • Reporter Name
  • Update Time : ০১:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩৪ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তা পারাপারের সময় অটো ভ্যানের চাপায় তাজিম শেখ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত তাজিম শেখ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের মামুন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) দুপুর প্রায় ১১টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটো ভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় অটো ভ্যানের চাপায় প্রাণ গেল ৬বছর এক শিশুর

Update Time : ০১:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬