বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে বিতর্কিত কর্মকর্তাকে ঘিরে সমালোচনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৪ Time View

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক বিতর্কিত কর্মকর্তাকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, পজীপ কর্মকর্তা শাকিল আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। বরং তাকে নবীগঞ্জের একটি ফিলিং স্টেশনে “ট্যাগ অফিসার” হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে।

এছাড়াও অভিযোগ রয়েছে, বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে শাকিল আহমেদকে অতিথি হিসেবে রাখা হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেকেই মনে করছেন, বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে এভাবে প্রাধান্য দেওয়া প্রশাসনের পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়।

অন্যদিকে, নবীগঞ্জ প্রেসক্লাব নিয়েও উঠেছে নানা প্রশ্ন। একাধিক স্থানীয় সূত্র দাবি করেছে, প্রেসক্লাবকে কেন্দ্র করে অতীতে সহিংস ঘটনাও ঘটেছে। এ অবস্থায় পেশাজীবী সংগঠন হিসেবে প্রেসক্লাবের ভূমিকা নিয়েও সমালোচনা দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে “বিজনেস ক্লাব”-এ পরিণত হওয়ার অভিযোগও তুলেছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা দ্রুত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নবীগঞ্জে বিতর্কিত কর্মকর্তাকে ঘিরে সমালোচনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

Update Time : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬