বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, একাধিক মামলার আসামি আদালতে প্রেরণ

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৮ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবশেষে জনতার হাতে ধরা পড়লো কুখ্যাত ডাকাত ও সন্ত্রাসী ফরিদুল ইসলাম (৩৮)। বুধবার (০১ এপ্রিল ২০২৬) আনুমানিক রাত ১টার সময়ে ১০ নং মোহনপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় চুরি করে পালানোর সময় কল্যাণী জুড়াপীর এলাকায় স্থানীয়দের তৎপরতায় তিনি আটক হন।

আটক ফরিদুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার বাসিন্দা এবং মৃত শরিফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে রংপুর, নীলফামারী ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

ঘটনার সময় স্থানীয় সচেতন জনতা, ইউপি সদস্য মোঃ ফেরদৌস আলী, গ্রাম পুলিশ এবং ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিনের সক্রিয় সহযোগিতায় তাকে আটক করে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় অন্তত আটটি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানাসহ মোট চারটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দিনাজপুর কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, একাধিক মামলার আসামি আদালতে প্রেরণ

Update Time : ০১:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬