বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০১:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৭ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শরীফাবাদ ফকির বাড়ি থেকে কুমার নদী পর্যন্ত এবং রশিবপুরা থেকে মকরমপট্টি পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল জবিউল্লাহ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব হয়েছিল, সেই ধারা অনুসরণ করে বর্তমান সরকার আবারও খাল খনন কার্যক্রম শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, খাল ও নদী পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হলে দেশ খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে সারাদেশে একযোগে খাল খনন কর্মসূচি শুরু করেছে। এছাড়া কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম), ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী সহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

Update Time : ০১:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬