বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় রাতভর সংঘবদ্ধ ধর্ষণ: ৯৯৯ কলে উদ্ধার, গ্রেফতার ১

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৬ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক নারীকে ৪হাজার টাকা প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার দিবাগত রাতে ১ এপ্রিল ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের একটি ফসলি মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীকে পূর্বপরিচিত চার যুবক—নাহিদ ইসলাম (৩০), সাদ্দাম, নাজমুল ও নুর আলম—৪ হাজার টাকার প্রলোভন দেখিয়ে হামিরদি এলাকা থেকে কৌশলে ডেকে নেয়। পরে তারা তাকে মারধর করে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে এক জোড়া স্বর্ণের দুল ও নগদ প্রায় সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

একপর্যায়ে ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় এনে মামলা গ্রহণ করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযান চালিয়ে কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের বাসিন্দা নাহিদ ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় রাতভর সংঘবদ্ধ ধর্ষণ: ৯৯৯ কলে উদ্ধার, গ্রেফতার ১

Update Time : ০১:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬