
*আইনগত ও মানবিক দৃষ্টিকোণ থেকে মামলার পুনর্বিবেচনার আহ্বান
স্টাফ রিপোর্টার আমিন কক্সবাজার: বিশ্বব্যাপী রোহিঙ্গা সম্প্রদায়ের পক্ষ থেকে রোহিঙ্গা নেতা আবু আম্মার জুনুনির মুক্তি চেয়ে বাংলাদেশ সরকারের কাছে একটি মানবিক আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি দীর্ঘদিন আশ্রয় দেওয়ার জন্যকৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে রোহিঙ্গা প্রতিনিধিরা বলেন, প্রায় নয় বছর ধরে বাংলাদেশ যে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের নজির স্থাপন করেছে, তা বিশ্বব্যাপী প্রশংসিত। এই প্রেক্ষাপটে তারা আবু আম্মার জুনুনির বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান।
রোহিঙ্গা সম্প্রদায়ের একটি অংশ আবু আম্মার জুনুনিকে তাদের অধিকার রক্ষায় সক্রিয় একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করে। তাদের দাবি, সংকটময় সময়ে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সহানুভূতিশীল ভূমিকা পালন করেছেন।
জানাযায়, ২০১৭ সালের ১৭ মার্চ তাকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়।
তবে বিবৃতিতে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, আইন ও বিচারব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করা হয়, তার মামলাটি আইনগত ও মানবিক উভয় দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করার জন্য।
রোহিঙ্গা প্রতিনিধিরা মনে করেন, ন্যায়বিচার ও সহানুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে।
তবে রোহিঙ্গা নেতা আবু আম্মার জুনুনির মুক্তি চেয়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মানববন্ধন করেছে সাধারণ রোহিঙ্গারা।
তাকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য ৪০ লক্ষ রোহিঙ্গাদের পক্ষ থেকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।
Reporter Name 


















