
স্টাফ রিপোর্টার: ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে ঘিরে এক ব্যক্তির ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ) “Tamim Chowdhury” নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া ওই পোস্টে ওসির বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ আনা হয়।
পোস্টে অভিযোগ করে বলা হয়, বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান তাকে মাদক দিয়ে ফাঁসিয়ে কারাগারে পাঠানোর চেষ্টা করেছেন। অভিযোগে বলা হয়, একটি রাজনৈতিক পরিবারের মেয়েকে বিয়ে করাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও, বর্তমান সরকারের আমলে ওই মেয়েটি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে রয়েছে এবং পূর্বের ঘটনার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ওসি অতীতে বিভিন্ন রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে তাকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রে সহায়তা করেছেন বলেও দাবি করা হয়েছে। তবে, এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
বিষয়টি নিয়ে কথা বলতে ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার কে মুঠো ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের অভিযোগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
Reporter Name 


















