
(মোহাম্মদ ওয়াসিম) সিরাজগঞ্জে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানো বাস সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে গিয়ে তিন
জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৩ এপ্রিল বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম ও নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।
ওসি আমিরুল বলেন, “উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ‘বুশরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি রোড ডিভাইডার ও ওভারব্রিজের মধ্যে জোরে ধাক্কা খেয়ে আটকে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও তার সহকারী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জর শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।
Reporter Name 


















