বাংলাদেশ ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের অভিযোগে মোবাইল কোর্ট

  • Reporter Name
  • Update Time : ০৫:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১৮ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে অভিযান চালিয়ে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকা এবং ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার সংলগ্ন কয়েকটি বাড়ি ও দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানে গিয়ে দেখা যায়, যেসব স্থানে তেল মজুদের অভিযোগ ছিল, সেসব জায়গায় ড্রামগুলো খালি পাওয়া যায়। অভিযুক্তরা জানান, গত ২০-২৫ দিন ধরে তেলের সংকট থাকায় তারা কোনো জ্বালানি সংগ্রহ করতে পারেননি এবং বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলেও ঘটনাস্থলে তেল মজুদের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি না করে, সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”

এদিকে উপজেলার ব্রাদার্স, সুগন্ধা, হাজী এরফানউদ্দিন ও কণা ফিলিং স্টেশনেও অভিযান চালানো হয়। এ সময় স্টেশনগুলোর রেজিস্টার, ট্যাংকের মজুদ এবং সিসিটিভি ফুটেজ যাচাই করা হয়।

ফিলিং স্টেশন মালিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “মজুদ থাকা সাপেক্ষে কোনোভাবেই তেল সরবরাহ বন্ধ রাখা যাবে না। নিয়ম অনুযায়ী সঠিকভাবে তেল বিতরণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের কৃষি অফিস প্রদত্ত কার্ড ব্যবহার করে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি স্টেশনে নিয়োজিত ট্যাগ অফিসারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের অভিযোগে মোবাইল কোর্ট

Update Time : ০৫:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬