বাংলাদেশ ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উৎপাদন বন্ধ হলে স্থানীয় বাজারে প্রভাব পড়তে পারে: জামাল উদ্দিন খান

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View

তানজিল হোসেন, ভোলা: ডিজেল সংকটের কারণে উৎপাদন ও পণ্য সরবরাহ কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ভোলার বিসিক শিল্পনগরীর শিল্প উদ্যোক্তা আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন খাঁন। অদ্য শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪ টায় সময় ভোলা বিসিক শিল্পনগরে আয়োজিত এক লিখিত সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগের কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মালিকানাধীন মেসার্স খাঁন ফ্লাওয়ার মিলস ও মেসার্স জে.কে ট্রেডার্স প্রতিষ্ঠানে গত ২ এপ্রিল মজুদকৃত ডিজেল প্রায় শেষ হয়ে গেছে। ৩ এপ্রিল অবশিষ্ট অল্প ডিজেল ব্যবহার করে ভোলা সদরসহ আশপাশের এলাকায় কিছু পণ্য সরবরাহ করা হলেও বর্তমানে প্রতিষ্ঠানে কোনো ডিজেল মজুদ নেই।

তিনি জানান, নদীঘাট থেকে গুদামে গম উত্তোলন এবং উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ডিজেল অত্যন্ত প্রয়োজনীয়। তার প্রতিষ্ঠানে উৎপাদিত ময়দা, ভূষি ও মুড়ি ভোলা জেলার বিভিন্ন উপজেলাসহ দক্ষিণ আইচা থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত নিজস্ব পরিবহনের মাধ্যমে সরবরাহ করা হয়। তবে ডিজেল সংকট অব্যাহত থাকলে চরফ্যাশন, লালমোহনসহ জেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

জামাল উদ্দিন খান আরও জানান, তার দুটি প্রতিষ্ঠানে প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কর্মরত আছেন। তাদের পরিবারসহ প্রায় এক হাজার মানুষের জীবিকা এসব প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। ডিজেল সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেলে এসব পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে।

তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য মানসম্মত ও সাশ্রয়ী হওয়ায় ভোলা জেলার ব্যবসায়ীদের কাছে জনপ্রিয়। তাই উৎপাদন বন্ধ হলে স্থানীয় বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও জ্বালানি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তার শিল্প প্রতিষ্ঠান দুটি সচল রাখতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত ১৭ পৃষ্ঠার ডকুমেন্টস ও ফটোকপি সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

উৎপাদন বন্ধ হলে স্থানীয় বাজারে প্রভাব পড়তে পারে: জামাল উদ্দিন খান

Update Time : ০১:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬