বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে চলাচলের অনুপযোগী চকটাকাহুত গ্রামের রাস্তা জনদুর্ভোগ চরমে

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৩৬ Time View

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার : জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের চকটাকাহুত (নোয়ার) গ্রামে যাতায়াতের প্রধান রাস্তাটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। গ্রামের ভেতরের গুরুত্বপূর্ণ এই রাস্তাটির ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, যা বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গ্রামের প্রবেশপথের রাস্তার একটি বড় অংশ পাশের পুকুরে ধসে গিয়ে বিলীন হয়ে গিয়েছিল। পরবর্তীতে সরকারি বরাদ্দে ইট দিয়ে পুকুরের পাড় বাঁধাই করা হলেও, রহস্যজনক কারণে সেই বাঁধাই করা অংশে এখনো মাটি ভরাট করা হয়নি। ফলে রাস্তাটি সরু হয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। মাটি ভরাট না হওয়ায় এই পথ দিয়ে ভ্যান, রিকশা কিংবা কোনো জরুরি যানবাহন চলাচল করতে পারছে না। সামান্য বৃষ্টি হলেই কাদার কারণে পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, গ্রামের ভেতরে এখনো বেশ কিছু অংশ মাটির রাস্তা হিসেবেই রয়ে গেছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে এই মাটির রাস্তা হাঁটু সমান কাদায় রূপ নেয়, যার ফলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং অসুস্থ রোগীদের যাতায়াতে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়।

এ ছাড়া গ্রামটিতে পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির পানি এবং গৃহস্থালির ব্যবহৃত পানি জমে যত্রতত্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে রাস্তাঘাট যেমন দ্রুত নষ্ট হচ্ছে, তেমনি মশার উপদ্রব ও রোগবালাই বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এই রাস্তাটির সংস্কার, পুকুর পাড়ের অংশে মাটি ভরাট এবং পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেন নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী গ্রামবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালাইয়ে চলাচলের অনুপযোগী চকটাকাহুত গ্রামের রাস্তা জনদুর্ভোগ চরমে

Update Time : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬