
স্টাফ রিপোর্টার আমিন কক্সবাজার: গত ২৯ মার্চ ২০২৬ তারিখ কক্সবাজারের উখিয়ার পালংখালীতে একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা, ভাঙচুর ও গোলাগুলির মাধ্যমে গুরুতর জখম এবং এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। উক্ত ঘটনায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই র্যাব-১৫ আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ০৩ এপ্রিল রাত ৭:২০ মিনিটের সময় র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মামলার ১নং ও প্রধান আসামি ছৈয়দুল বশর ওরফে ছিয়ক (৩৯) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি আব্দুল ছবুরের ছেলে এবং পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তার পরবর্তী আসামিকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাবের সিও মহোদয় জানান এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















