বাংলাদেশ ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীকে নৃশংসভাবে দুই হাত কেটে পঙ্গু ও এক চোখ অন্ধ করার চাঞ্চল্যকর ঘটনার এজাহারনামীয় ০৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৮৮ Time View

স্টাফ রিপোর্টার আমিন কক্সবাজার: কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক নারী ভিক্টিমের দুই হাত কেটে ফেলা এবং এক চোখ অন্ধ করে দেওয়ার চাঞ্চল্যকর ও নৃশংস অপরাধের মামলার এজাহারনামীয় ০৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গত রাতে পৃথক অভিযানে কুতুপালং ক্যাম্প ও সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ১৬ জুলাই ২০২৫ তারিখে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক নারীকে অত্যন্ত অমানবিক ও নৃশংসভাবে আক্রমণ করা হয়। হামলায় অপরাধীরা ভিক্টিমের দুই হাত বিচ্ছিন্ন করে দেয় এবং একটি চোখ উপড়ে ফেলে। এই ঘটনায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল।
​অভিযান ও গ্রেপ্তার:
র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ এপ্রিল ২০২৬ ভোর রাতে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত নিম্নোক্ত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়:
১. আরেফা বেগম (৩৯), স্বামী- বাছা মিয়া, ব্লক-ই/৬, ক্যাম্প-১ ইস্ট।
২. দিল কায়েস (১৮), পিতা- বাছা মিয়া, মাতা- আরেফা বেগম, ব্লক-ই/৬, ক্যাম্প-১ ইস্ট।
৩. শমসু আলম (৫১), পিতা- ওমর মিয়া, ব্লক-ই/৬, ক্যাম্প-১ ইস্ট।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।সিও মহোদয় বলেন অপরাধ দমনে র‍্যাবের এই ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নারীকে নৃশংসভাবে দুই হাত কেটে পঙ্গু ও এক চোখ অন্ধ করার চাঞ্চল্যকর ঘটনার এজাহারনামীয় ০৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫

Update Time : ০৫:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬