বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২২ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। রোববার (৫ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত লালচান শেখ (৩৫) একই গ্রামের খবির শেখের ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় কিশোরীর বাবা-মা একটি অনুষ্ঠানে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। ফেরার পথে যানবাহন সংকটের কারণে তাদের বাড়ি ফিরতে দেরি হয়। পরে বাড়িতে এসে তারা কিশোরীর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।

সন্দেহ হলে দরজার কাছে যেতেই অভিযুক্ত লালচান শেখ দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় ঘটনাস্থলে তার পরিহিত লুঙ্গি ও কিছু নেশাজাতীয় দ্রব্য পড়ে থাকতে দেখা যায়।

ভুক্তভোগীর স্বজনরা জানান, “আমরা বাড়িতে এসে দরজা বন্ধ পাই। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি। হঠাৎ দেখি লালচান দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের কাছ থেকে জানতে পারি, তার সঙ্গে জোরপূর্বক খারাপ কাজ করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

Update Time : ১১:২৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬