
ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা গ্রামে রবিবার (৫ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, রান্নাঘরে রান্না করার সময় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং মোকসেদ মাতুব্বরের ছেলে বাকী মাতুব্বরের একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একজন স্থানীয় বলেন, “আমরা দেখে সঙ্গে সঙ্গে পানি ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তা না হলে আরও বড় ক্ষতি হতে পারত।”
Reporter Name 


















