
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে সাফওয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে ঢাকার গ্রিন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রবিবার (৫ এপ্রিল) সকালে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার থানা রোড এলাকার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সাফওয়ান।
শিশুটির পিতা ইমরান হাওলাদার জানান, রবিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ছাদে ছিল সাফওয়ান। অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা দেশ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রাতে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তবে সোমবার সকাল থেকে তার পেটে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে বিকেলে তার মৃত্যু হয়।
ভাঙ্গা দেশ জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মামুন জানান, উচ্চতা থেকে পড়ার কারণে শিশুটির মাথার একটি অংশ ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি।
Reporter Name 


















