বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ নারীকে রেহাই দিল না পিশাচ, গ্রে-ফ-তা-র আরিফ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫৩ Time View

তানজিল হোসেন, ভোলা: ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের তিন তলার একটি নির্জন কক্ষে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

অভিযুক্ত আরিফ স্থানীয় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ। সকালে ভুক্তভোগী নারী বহির্বিভাগে চিকিৎসা নিতে এলে আরিফ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে তাকে প্রলোভনে ফেলে হাসপাতালে তিন তলার একটি নির্জন কক্ষে নিয়ে যায়। পরে দরজা বন্ধ করে ভুক্তভোগীর হাত-পা ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের শিকার ওই নারী কোনোভাবে কক্ষ থেকে বের হয়ে দৌড়ে নিচে নেমে আসেন এবং চিৎকার শুরু করেন। তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ও হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আরিফকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। তবে দায় এড়াতে দাবি করেছে, ঘটনার সময় তার “মাথা ঠিক ছিল না”।

উল্লেখ্য, এর আগেও একই হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। হাসপাতালের মতো সংবেদনশীল ও নিরাপদ স্থানে বারবার এ ধরনের জঘন্য ঘটনা জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

অসুস্থ নারীকে রেহাই দিল না পিশাচ, গ্রে-ফ-তা-র আরিফ

Update Time : ০৪:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬