বাংলাদেশ ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ কেজি গাঁজাসহ পিতা-পুত্র আটক, নগরকান্দায় ডিবি পুলিশের অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৮৩ Time View

ভাংগা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার উপজেলার দফা গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন কাবুল মাতুব্বর (৫০) ও তার ছেলে সালাউদ্দিন মাতুব্বর (২৪)। তারা দফা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

৪ কেজি গাঁজাসহ পিতা-পুত্র আটক, নগরকান্দায় ডিবি পুলিশের অভিযান

Update Time : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬