বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ভোজ্যতেল পেট্রোল অকটেন ও এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে ক্যাব এর মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৯৯ Time View

বেলাল হোসেন,জয়পুরহাট(প্রতিনিধি) ভোজ্যতেলের বাজারে অস্থিরতা ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) সকালে শহরের পাঁচুর মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি মোঃ আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত অনুষঠানে উপস্থিত ছিনেন সভাপতি মোঃ আব্দুস সালাম সরদার সিনিয়র সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস যুগ্ম সাধারণ সম্পাদক মুনির হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন পারভেজ প্রচার সম্পাদক মোঃ গোলাম রাব্বানী সহ নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেল পেট্রোল অকটেন ডিজেল ও এল পি সি গ্যাস এর দাম বাড়াচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

বক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান।

এসময় ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা স্লোগান দেন এবং বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি তোলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জয়পুরহাটে ভোজ্যতেল পেট্রোল অকটেন ও এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে ক্যাব এর মানববন্ধন

Update Time : ০৯:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬