বাংলাদেশ ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার ৫ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার। 

  • Reporter Name
  • Update Time : ০৭:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৬ Time View

মোঃ মেহেরাজ ইসলাম(বগুড়া সদর প্রতিনিধি):বগুড়ার উত্তর চেলোপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার পাঁচজন এজাহারভুক্ত পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল রাতে ভিকটিম রবিন (২৭) পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষদের হামলার শিকার হন। বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া (বানিয়াপাড়া-নামাপাড়া) এলাকায় মিজানের বাড়ির সামনে একটি পতিত জমিতে একা পেয়ে হামলাকারীরা তাকে চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় মোঃ আরিফ (৩২), মোঃ নিবির হোসেন (২৩), মোঃ শামীম (২৫), মোঃ রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)সহ মোট ২১ জনের বিরুদ্ধে এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় দণ্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে তদন্তের অংশ হিসেবে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পলাতক আসামিরা চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় আত্মগোপনে রয়েছে। এর প্রেক্ষিতে র‌্যাব-১২ (বগুড়া) এবং র‌্যাব-৭ (চট্টগ্রাম)-এর যৌথ অভিযানে ৭ এপ্রিল সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেফতার করা হয়।

একই দিন রাতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা দক্ষিণ হালিশহর এলাকায় পৃথক আরেকটি অভিযানে রুমা আক্তারকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বগুড়ার চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার ৫ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার। 

Update Time : ০৭:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬