বাংলাদেশ ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকা থেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

  • Reporter Name
  • Update Time : ১২:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৬৭ Time View

স্টাফ রিপোর্টার আমিন কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

০৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাত ০১:৩৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি:

ফরিদুল আলম (৪৮), পিতা- মৃত মকবুল আহমদ, সাং- ঝিমংখালী, হোয়াইক্যং ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানার একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।

আইনি কার্যক্রম:

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ অপরাধ দমনে এবং আদালতের রায় বাস্তবায়নে সর্বদা আপসহীন ও তৎপর রয়েছে।

—-স্বাক্ষরিত—-

আ. ম. ফারুক

সহকারী পুলিশ সুপার

সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

পক্ষে অধিনায়ক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকা থেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

Update Time : ১২:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬