বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ব্রীজ দখলমুক্ত, স্বাভাবিক হলো জনচলাচল।

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৭৩ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাজার রোড সংলগ্ন একটি ব্রীজ দখল করে ভ্যানে করে বিভিন্ন পণ্য বিক্রির কারণে দীর্ঘদিন ধরে জনচলাচলে বিঘ্ন এবং যানজটের সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মারুক ব্রীজটি দখলমুক্ত করেন এবং সেখানে অবৈধভাবে অবস্থানকারী ভ্যান সরিয়ে দিয়ে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করেন। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এসময় পৌরসভার বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতেও মনিটরিং করা হয়, যাতে জ্বালানি সরবরাহ ও বিক্রয়ে কোনো অনিয়ম না ঘটে।

অন্যদিকে পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি মশক নিধন কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে পৌরবাসীর ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালীগঞ্জে ব্রীজ দখলমুক্ত, স্বাভাবিক হলো জনচলাচল।

Update Time : ০৮:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬