বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই -জনাব আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খান-

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৩৬ Time View

(এস,এম,আলতাব হোসেন – বিশেষ প্রতিনিধি)- আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চান রাজনৈতিক বিভিন্ন নির্যাতীত, অত্যাচারিত ও ষড়যন্ত্রের শিকার জনাব আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খান- সাবেক রায়গঞ্জ উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সম্মানিত উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বি এন পি।

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভূইয়াগাঁতী বাইপাস রোর্ড এর ওভারব্রীজ সংলগ্ন রায়গঞ্জ – সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ পরামর্শ মুলক আলোচনা সভায় তিনি অত্র ক্লাবের উপস্থিত সাংবাদিকদের নিকট উপরোক্ত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন আমি গত ২২ বছর হলো বি এন পির রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জরিত আছি। দলের দুঃসময়ে আমি সকলের সাথে ছিলাম। দলকে শক্তিশালী সুসংগঠিত করার জন্য আমি কাজ করেছি।তিনি আরো বলেন আমাকে ঢাকার রাজপথ থেকে অপহরণ করে আয়না ঘরে নিয়ে যায়। সেখান থেকে আপনাদের সকলের দোয়া ও মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে বেঁচে আসি অনেক টাকার বিনিময়ে। তিনি আরো বলেন আমি গত ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম পি প্রার্থী ছিলাম। আমাকে মনোনয়ন না দিয়ে যাকে দল মনোনয়ন দিয়েছিলেন আমি তাঁর পক্ষেই কাজ করেছি। আমি দলের সকল নেতাকর্মীদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছি এবং পাশে থেকেছি। সাংবাদিক অর্থাৎ আপনাদের সাথে নিয়ে আমি অনেক কাজ করেছি। আপনারা আমার সমন্ধে সবকিছুই অবগত আছেন। আমাকে মিথ্যে অস্ত্র মামলাও দেওয়া হয়েছিল সেখান থেকেও আমি আল্লাহর দয়াই এবং আপনাদের সকলের দোয়ায় ও সহযোগিতায় বেঁচে আছি। আমার কোনো চাহিদা নেই শুধু একটু ডাল ভাত হলেই চলবে। তাই আগামী নির্বাচনে জণগণের মূল্যবান ভোটে যদি নির্বাচীত হতে পারি তাহলে আমি দলের এবং সকল জণগণের সেবা ও খেদমত করে যেতে চাই। আমি দল ও জনগণের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ আমার সকল তথ্য সঠিক ও সত্য লেখনির মাধ্যমে তুলে ধরবেন। পক্ষে ও বিপক্ষে যেটাই হোক আপনারা সবসময় সত্য লেখনিটাই লিখবেন এটাই আমার আপনাদের নিকট প্রত্যাশা। অত্র প্রেসক্লাবের সদস্যদের অর্থাৎ সাংবাদিকদের সুস্থতা ও মঙ্গল কামনা করে উক্ত অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পরামর্শ মুলক মতবিনিময় সভার বক্তব্যের ইতি টানেন। অত্র প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ আইয়ুব আলী মন্ডলের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভার জনাব মোঃ এরশাদ আলীর সঞ্চালনায় শুরু ও শেষ হয়।উক্ত সভায় উপস্থিত হয়ে আরো গুরুত্বপূর্ণ পরামর্শ মুলক বক্তব্য উপস্থাপন করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ- সভাপতি, রায়গঞ্জ উপজেলা কৃষক দল। জনাব মোঃজাহাঙ্গীর আলম(মালেক), সহসভাপতি অত্র প্রেসক্লাব।আরো উপস্থিত ছিলেন অত্র প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল হালদারসহ সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জাকিউল্লাহ জাকী,দপ্তর সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব লুৎফর রহমান ও অর্থ সম্পাদক জনাব এস,এম,আলতাব হোসেন সহ সদস্য বৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আগামী উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই -জনাব আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খান-

Update Time : ০৪:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬