
তানজিল হোসেন, ভোলা: নতুন বছরের প্রথম প্রভাতে, রাঙা সূর্যের কোমল আলোয় যখন প্রকৃতি জেগে ওঠে এক নবউদ্দীপনায়, তখনই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বরণ করে নেয় আনন্দ, উচ্ছ্বাস আর অনাবিল ভালোবাসায়। পুরাতন বছরের সকল গ্লানি, দুঃখ, ব্যর্থতা ও ক্লান্তিকে পেছনে ফেলে নতুন আশার আলোয় শুরু হয় বাংলা নববর্ষ ১৪৩৩-এর পথচলা। এই শুভক্ষণে পৌর ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নূরে-আলম।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ নূরে-আলম বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয় জীবন মানেই নতুন করে শুরু করা, নতুন করে স্বপ্ন দেখা এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় গ্রহণ করা। তিনি এই দিনে ওয়ার্ডবাসীর সার্বিক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
তিনি আরও বলেন, “এসো হে বৈশাখ, এসো এসো মুছে দাও সকল গ্লানি, দূর করো সকল ক্লান্তি।” এই চিরন্তন আহ্বানের মধ্যেই নিহিত রয়েছে আত্মশুদ্ধির বার্তা, রয়েছে নতুন দিনের প্রত্যাশা। নতুন বছর যেন সকলের জীবনে বয়ে আনে সম্ভাবনার সুবর্ণ দুয়ার, সফলতার দীপ্ত আলো এবং অগ্রগতির এক সুদৃঢ় পথ।
মোঃ নূরে-আলম তার বক্তব্যে আরও উল্লেখ করেন, একটি সমাজ তখনই সুন্দর হয়ে ওঠে, যখন সেই সমাজে থাকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্য। তিনি পৌর ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত, পরিচ্ছন্ন ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে তিনি বলেন, এই উৎসব আমাদের শিকড়ের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করে এবং নিজস্ব সংস্কৃতিকে ধারণ ও লালন করতে শেখায়; একই সঙ্গে এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তিনি উল্লেখ করেন, নতুন বছরে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বশেষে তিনি বলেন, তিনি সবসময় জনগণের পাশে থাকতে চান তাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে একজন নিবেদিতপ্রাণ সেবক হিসেবে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই পারে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে।
নতুন বছরের এই শুভ সূচনায় তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, বাংলা নববর্ষ ১৪৩৩ যেন সবার জীবনে বয়ে আনে শান্তির সুবাতাস, হৃদয়ে জাগিয়ে তোলে মানবতা, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন এই প্রত্যাশায় শেষ হয় তার শুভেচ্ছা।
Reporter Name 


















