
স্টাফ রিপোর্টার- তানজিল হোসেন: নতুন বছরের প্রথম প্রভাতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে দেশজুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের জোয়ার। এই আনন্দঘন মুহূর্তে সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি.-এর ভোলা ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ-আল মামুন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও নতুন আশার প্রতীক। পুরাতন সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করার অনুপ্রেরণা দেয় এই দিনটি। আমি আশা করি, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।”
তিনি আরও বলেন, “আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি. সবসময় গ্রাহকদের পাশে থেকে তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই অঙ্গীকার অব্যাহত থাকবে।”
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বলেন, “শুভ হোক সবার নতুন বছর শুভ নববর্ষ”।
Reporter Name 


















