
হারুন অর রশিদ,স্টার রিপোর্টার : জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদয়পুর ইউনিয়ন শাখার আহ্বায়ক ইউনুস আলীর নেতৃত্বে ও ব্যক্তিগত উদ্যোগে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে ইউনুস আলী নিজস্ব অর্থায়নে এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অনুষ্ঠানটি সফল করেন। উদয়পুর ইউনিয়নসহ কালাই উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বৃহৎ মিলনমেলায় পরিণত হয়।
কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ইব্রাহিম হোসেন বলেন, “কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়াই ইউনুস আলী মন্ডলের আন্তরিক উদ্যোগ তৃণমূল পর্যায়ে দলের ঐক্যকে আরও সুদৃঢ় করেছে।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Reporter Name 


















