
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
প্রবর্তক একাডেমি ও ঢেউ এর যৌথ আয়োজনে আনন্দ শোভাযাত্রা এবং যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় লোকজ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পহেলা বৈশাখ ১৪৩৩ ও ১৪ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় গভ. মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আশিকুল ইসলাম সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাংবাদিক রুমেল হাবিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজালুর রহমান রিপন, প্রবর্তক একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন, সাখিহা আলম।
বিকাল ৪টায় স্থানীয় গভ. মডেল গার্লস হাই স্কুল থেকে আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকৃত শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের লোকজ সাজসজ্জার ওপর ভিত্তি করে অতিথিবৃন্দ প্রতিযোগিদের মাঝে লোকজ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রবর্তক একাডেমির সভাপতি সোহেল আহাদ।
Reporter Name 






















